আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: February 27, 2020, 2:01 pm
পিকনিকের বাস চাপায় ২ জনের মৃত্যু, বাসে আগুন
শেরপুর সংবাদদাতা।। শেরপুরে পিকনিক ফেরত বাস চাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার কুসুমহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের মৃত সাবর আলীর ছেলে ভ্যানচালক হালিম উদ্দিন (৩৫) ও একই গ্রামের মৃত এমাজউদ্দিন মিস্ত্রির ছেলে কাসেম মিয়া (২৮)। এদিকে এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

পুুলিশ ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুল থেকে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে বনভোজনে আসা একটি বাস শেষে ফেরার পথে সদর উপজেলার কুসুমহাটি এলাকার রোজবার্গ অটো রাইস মিলের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজন নিহত হয়। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে ওই ঘটনায় শেরপুর জামালপুর সড়কে যান চলাচল প্রায় ঘন্টাব্যাপি বন্ধ থাকলেও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম