আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: February 27, 2020, 2:20 pm
’মশা নিয়ন্ত্রনে রাখতে হবে না হলে ভোট মশায় খেয়ে ফেলবে’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মশা নিয়ন্ত্রণের ব্যাপারে ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ঢাকায় যারা নির্বাচিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুব শক্তিশালী প্রাণী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।

তিনি বলেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এর পরেও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেবে না।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে দুই মেয়রকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম