আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:36 am || প্রকাশের তারিখ: February 27, 2020, 2:47 pm
সুগন্ধা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় সুগন্ধা নদী তীরে  অবৈধভাবে গড়ে তোলা ১৬টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করে। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইন, পনি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন।
ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম