প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: February 27, 2020, 4:10 pm
কেশবপুরে উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট বৃহস্পতিবার সকালে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় তাঁর স্ত্রী জান্নাতুল নাইম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, সদস্য গোলাম মোস্তফা ও মঙ্গলকোট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার উপস্থিত ছিলেন।