আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: February 27, 2020, 4:01 pm
ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত,হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে হাসেম আলী নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে প্রতিবেশী বখাটে আরেক যুবক। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের লেবু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। হাসেম আলী (২৭) উপজেলা বালিয়া ইউনিয়নের লেবু মার্কেট এলাকার মৃত আব্দুল রফিকের ছেলে।

আহত যুবক হাসেম আলীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে গতকাল বুধবার সকালে প্রতিবেশী এক যুবককে দিয়ে তাকে লেবু মার্কেট এলাকার নিজেদের চায়ের দোকানে ডেকে নেয় বখাটে আলা উদ্দিন। পরে কিছু বুঝে ওঠার আগেই তার হাতে ছুরিকাঘাত করে ওই বখাটে। পরে উপস্থিত লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আলা উদ্দিন।

পরে গুরুতর জখম অবস্থায় তাকে কাওয়ালী পাড়া জনকল্যাণ জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত ওই যুবক একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম