আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: February 27, 2020, 8:08 pm
২ মার্চ ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন
ইসি কমিশনার
নিজস্ব প্রতিবেদক।। আগামী ২ মার্চ প্রথমবারের মত জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশনার (ইসি) । দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।

বৃহস্পতিবার ইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আগামী সোমবার সকাল ৮টায় একটি র‌্যালী বের হবে যেটি শেষ হবে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম