আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 27, 2020, 8:30 pm
কালীগঞ্জে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন
Lalmonirhaat
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের কালীগঞ্জে  ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষে ১টি গাভী,একশ কেজি চাল ও নগদ ৪ হাজার ৫ শত টাকা করে  প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
এসময় জেলা প্রশাসক বলেন," ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার। তিনি অারো বলেন ভিক্ষাবৃত্তি একটি স্বাধীন জাতির জন্য মর্যাদাহানিকর। ভিক্ষুকদের স্বাবলম্বি করে গড়ে তুলতে সরকার বিশেষ কর্মসূচি গ্রহন করেছে। কালীগঞ্জ  উপজেলার তুষভান্ডার  ইউনিয়নে ইতোমধ্যে ৬৬ জন নারী ও পুরুষ ভিক্ষুকের তালিকা তৈরী করা হয়েছে। তার মধ্যে ৩৫ জনের মাঝে অনুদান বিতরন করা হয়। বাকীদের পর্যায়ক্রমে পূনার্বাসন করা হবে।
লালমনিরহাটের জেলা প্রসাশক আবু জাফর আরো বলেন, এই জেলায় যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, তাদের তালিকা তৈরী করা হয়েছে। এদের ভিক্ষুবৃত্তি বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে।  অর্থপ্রাপ্তির স্বাপেক্ষে এই জেলার ৫টি উপজেলা হতে ভিক্ষুক নির্মূলে কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে লালমনিরহাট জেলার সরকারি কর্মচারীগণ একদিনের বেতন অনুদান হিসেবে দিয়েছেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা পাওয়া গেছে।  পর্যাক্রমে এই জেলা ভিক্ষুক মুক্ত করা হবে। এজন্য সবাইকে সহযোগীতা করার আহবান জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম