আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:31 am || প্রকাশের তারিখ: February 27, 2020, 8:47 pm
খুলনায় এবার ভাষণ দিবে ১৯ হাজার ২০০ খুদে বঙ্গবন্ধু
Mujibborso
খুলনা সংবাদদাতা।। খুলনায় ১৯ হাজার ২০০ খুদে বঙ্গবন্ধুর অংশ গ্রহণে  একই সা‌থে জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক কালজয়ী ভাষণ উচ্চারিত হবে  আগামী ৭ মার্চ বেলা ৩ টা ২০ মিনিটে ।‘Countdown-এর প্রথম প্রহরে মুজিববর্ষ’ অনুষ্ঠানটির ধারাবাহিকতায় জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে খুলনা জেলা ষ্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক কালজয়ী ভাষণ শুধুমাত্র জাতীয় সম্পদই নয়, এটি আন্তর্জাতিকভাবে ইউনেস্ক কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরীটেজ’ হিসেবে স্বীকৃত। তাই মুজিববর্ষ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন কর‌বে। ১৯৭১ সালের ৭মার্চ তৎকালিন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় ভাষণ দিয়েছিলেন ঠিক সেই সময় এই ভাষণ উচ্চারিত হবে খুদে বঙ্গবন্ধুদের কন্ঠে।
তিনি আরো জানান, আগামী ১৭মার্চ থেকে ২০২১ সালের ১৭মার্চ পর্যন্ত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর সাথে সংঙ্গতি রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও ‘চাইল্ড ইন্টিগ্রিটি এন্ড শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১০ জানুয়ারি খুলনা জেলা ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম সন ১৯২০ সংখ্যাকে গুরুত্বারোপপূর্বক ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম এবং এই অঞ্চলের জীবিত সহস্রাধিক মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয় জাতির পিতার শতজন্মবার্ষিকীর ‘ক্ষণগননার প্রথম প্রহরে মুজিববর্ষ’ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম