আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:30 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 11:55 am
আশুলিয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেসহ,আটক ২
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে তার বাবা জয়নাল আবেদীনকে (৫০) শাবল দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ছেলে লিমন ও নিহতের স্ত্রী লাইলি বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় জয়নাল আবেদন নামে ওই ব্যক্তি তার নিজ বাড়িতে খুন হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, দোসাইদ এলাকার জয়নাল আবেদিন নামে ওই ব্যক্তিকে শাবল দিয়ে জখম করে হত্যা করেছে তার ছেলে লিমন। এঘটনায় লিমন ও তার মা লাইলি বেগমকে আটক করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যাবে।

তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। একই সাথে এঘটনায় থানায় একটি মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম