প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 3:39 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফটিক মাস্টারের মারা যাওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বিবৃতিতে মরহুম ফজলুল হক ফটিক মাস্টারের আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
অপর শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।