আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:36 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 7:08 pm
কেশবপুরে টেকসই উন্নয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
keshabpur
কেশবপুর (যশোর)সংবাদদাতা।। উন্নয়নের গনতন্ত্র-শেথ হাসিনার মূলমন্ত্র”-এই প্রতিপদ্দকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রনায়ন ও বাস্তবায়নে অধিকতর নাগরিক অংশগ্রহনমূলক এক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনার আলী দফাদারের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বর শহর আলী গাজীর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রভাত কুমার সিংহ,সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার পাল, কেশবপুর নিউজক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম,এ রহমান, ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ও হাফেজ শহিদুল ইসলাম.হাফেজ আব্দুল লতিফ,দুলাল শীল প্রমুখ।

উক্ত উন্মুক্ত সভায় ০৮ ও ০৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম