প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 8:59 pm
ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে মিথ্যা অভিযোগের স্বীকার ওসি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাভারের হেমায়েতপুরের সকল ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের কারনে মিথ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ট্যানারি ফাড়ির অফিসার ইনচার্জ এমারতের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই তার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ জানিয়ে আসছেন তিনি। অভিযোগকারীর একজন কাঁচামাল ব্যবসায়ী।
তার বিরুদ্ধে চাঁদার অভিযোগকারী ব্যবসায়ী দ্বীন ইসলাম জানান, আমি প্রতিদিন ফুটপাতে দোকান দিয়ে থাকি, এজন্য একদিন স্যার এসে আমাকে জানান আমি যেন সকাল ৯ টা থেকে দোকান না দিয়ে বিকেলে ৫ টার পরে সেখানে দোকান দেই ।এ জন্য স্যার আমার কাছ থেকে কোনধরনের চাঁদার দাবি করেননি। তার উপর যে অভিযোগ তোলা হয়েছে সেটি সম্পূর্ন ভুয়া ।
এদিকে চাঁদার বিষয়ে হেমায়েতপুর আন্তঃজেলা ট্রাকের সাধারণ সম্পাদক সুমন আহমেদ বলেন, হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ এমারত হোসেনকে কখনো কোন গাড়ি বা কোন দোকান থেকে চাঁদা নিতে শোনেননি বা দেখেনি তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে ওসি এমারত হোসেন আমাদেরবাংলাদেশ.কমকে জানান, মূলত ফুটপাত থেকে সকল ধরনের দোকান উচ্ছেদ করায় আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অভিযোগ তুলচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । তবে সব ধরনের বাঁধাকে উপেক্ষা করে আমি ফুটপাতকে দখলমুক্ত করবো বলে তিনি জানান।
জানা যায় হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ এমারত হোসেনের মাধ্যমেই গত বছরের হেমায়েতপুরে গলাকাটা গুজবে সুমি নামের এক মেয়েকে গণধোলাই এর মাধ্যমে হত্যা করা হয়েছিল, তার ভিডিও ফুটেজ দেখে সকল আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন পুলিশ। এছাড়াও মাদক নির্মূলে জন্য তিনি একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।