আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 6:05 am || প্রকাশের তারিখ: February 29, 2020, 12:40 am
কেশবপুর উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে বিজয়ী করতে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আমানাত আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ্যডঃ রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।

আরো বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গাজীউর রহমান, মাষ্টার ইকবাল হোসেন, যুবলীগের আহবায়ক কাজী আলমগীর, ওয়ার্ড কমিটির মধ্যথেকে বক্তব্য রাখেন মাষ্টার কামরুজ্জামান, আব্দুল কাদের সানা, মন্টু কুমার কুন্ড, সুব্রত কুমার হোড় প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম