আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: February 29, 2020, 1:22 am
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি।।
আগামি ১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামীলীগ নিয়েছে ব্যপক প্রস্তুতি। ভান্ডারিয়া বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ, ৩০০ ফুট লম্বা পদ্মা সেতুর আদলে ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডকে তুলে ধরে সাজানো হয়েছে সম্মেলন স্থল। পুরো শহরকে এক বর্ণিল সাজে সাজিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন আয়োজকরা।

ধারনা করা হচ্ছে ইতিপূর্বে সম্মেলনকে ঘিরে দক্ষিণজনপদের এজেলায় এতো বড় প্রস্তুতি এর আগে কখনও হয়নি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডকে তুলে ধরে সাজানো হয়েছে সম্মেলন স্থল। সম্মেলনে নেতা-কর্মীরা চাচ্ছে কর্মী বান্ধব নেতৃত্ত¡।
উল্লেখ্য এ উপজেলায় পূর্বের সম্মেলনটি হয়েছিল ২০১৪ সালে অক্টোবর মাসে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম