আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 10:39 pm || প্রকাশের তারিখ: February 29, 2020, 1:10 pm
কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৩
কুমিল্লা সংবাদদাতা।। কুমিল্লার দাউদকন্দিতে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোট ২০ জন।

শনিবার(২৯ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঝিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা। তাদের ঠিকানা জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম