আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 10:40 pm || প্রকাশের তারিখ: February 29, 2020, 1:34 pm
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
dailyamaderbangladesh.com
ঝিনাইদহ সংবাদদাতা।। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে তাতে পুলিশ বাধা দিলে পরে তারা কার্যালয়ের ভিতরে এ সমাবেশ করে ।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, মৎসজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কে এম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাসসহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা, বলেন সরকারের ইচ্ছায় বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। বক্তরা বলেন তিনবারের সাবেক প্রধান ও একজন দৃদ্ধা মহিলাকে সুচিকিৎসা মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম