আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:14 pm || প্রকাশের তারিখ: February 29, 2020, 2:01 pm
বইমেলার পর্দা নামছে আজ
ইউসুফ রানা: আজ (শনিবার) পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। সকাল ১১টায় শুরু হওয়া মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। শিশুপ্রহরে ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর মেলাপ্রাঙ্গণ। শেষ দিনে যারা মেলায় আসছেন তারা প্রায় সবাই বই সংগ্রহ করছেন।  আগামিতে মানসম্মত বই নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন লেখকরা।

অমর একুশে বইমেলায় এখন বিদায়ের সুর। লেখক, প্রকাশক ও পাঠকের এই বিশাল মিলনমেলা শেষ হচ্ছে আজ।

শেষ দিনে শিশু প্রহর থাকায় সকালে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের পছন্দের বই কিনে দিচ্ছেন অবিভাবকরাও। শেষ দিনেও বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। তবে তাদের মাঝে বিরাজ করছে বিদায়ের সুর।

তবে লেখকরা জানান, মেলার পরিবেশ ভালো থাকলেও মানসম্মত বই কম। আগামিতে বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

রাত সাড়ে আটটায় পর্দা নামবে এবারের বইমেলার। আসছে বছর আবারও লেখক-প্রকাশক-পাঠকদের মেলবন্ধনে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম