আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 10:39 pm || প্রকাশের তারিখ: March 1, 2020, 2:50 pm
ঝিনাইদহে জাতীয় বীমা দিবস পালিত
jenaidah_dailyamaderbangladesh
ঝিনাইদহ সংবাদদাতা।। ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীমা অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেয়।পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, উন্নত দেশ গড়তে ও জান-মালের নিরাপত্তায় সকলকে বীমা করার আহ্বান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম