আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 9:01 pm || প্রকাশের তারিখ: March 1, 2020, 2:53 pm
বিমা দিবস আজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতীয় বিমা দিবস আজ। ‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো এবার পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস।

বিমা শিল্পের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবস পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে র‌্যালি, বিমা মেলা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুারেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুারেন্স ফোরাম বিমা দিবস উপলক্ষে যৌথভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বঙ্গবন্ধুর বিমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকার গত ১৫ জানুয়ারি ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম