আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১, ২০২০, ৩:৫৫ অপরাহ্ণ
চিলমারীতে জাতীয় বীমা দিবস পালিত
chilmary
কুড়িগ্রাম সংবাদদাতা।। ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি স্লোগানে কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ ,ডব্লিউ, এম রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহন চন্দ্র বর্মন, ব্রাঞ্চ কো অর্ডিনেটর মোখলেছুর রহমান, নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম