আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 9:01 pm || প্রকাশের তারিখ: March 1, 2020, 4:35 pm
করোনা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে বাংলাদেশের
health_minister
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের আশংকা থেকে কোন দেশই মুক্ত নয়। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়েছে।

আজ (রোববার) সকালে, রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় তিনি বলেন জরুরি অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। এই প্রস্তুতি উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমকে ডিজিটাল করার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, যে সমস্ত দেশে করোনা আক্রান্ত রোগী রয়েছে, সেইসব দেশ থেকে বাংলাদেশীদের এখন দেশে না আসাই ভালো।

গত দুই মাসে বিশ্বব্যাপী করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় তিন হাজার। আক্রান্ত হয়েছে ৮৬ হাজারেরও বেশি। এদের অধিকাংশই চীনের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম