আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 8:53 pm || প্রকাশের তারিখ: March 1, 2020, 4:39 pm
বীমা পেতে কাউকে যেন হয়রানির শিকার না হতে হয়ে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বীমার অর্থ পেতে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় দুর্নীতি বন্ধে বীমাখাতকে ডিজিটাল করারও ঘোষনা দেন। অনুষ্ঠানে বীমাশিল্পে বিশেষ অবদান রাখার জন্য পাঁচজনকে সম্মাননা দেয়া হয়।

দেশ প্রথমবারের মতো পালন করা হয় জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের বীমা শিল্পের সাথে জাতির পিতার সম্পর্ক ও এই খাতে নেয়া তার পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন সরকার বীমা খাতের দুর্নীতি বন্ধ ও বীমার অর্থ পাওয়া সহজ করতে এই খাতকে ডিজিটাল করা হবে।

বীমার মাধ্যমে মানুষ দুঃসময়ে সহায়তা পেতে পারে, বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাতের সচ্ছতার জন্য বীমা পর্যবেক্ষকদের   প্রশিক্ষিত হতে হবে।  ফাকি দিয়ে টাকা নেয়ার প্রবনতা দূর করার আহবান জানান প্রধানমন্ত্রী।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম