আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 8:53 pm || প্রকাশের তারিখ: March 2, 2020, 9:35 am
প্রথম বাংলাদেশের পতাকা উড়েছিল আজ
স্টাফ রিপোর্টার।। আজ সোমবার। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রথম জাতীয় পতাকা উত্তোল করা হয় । সেসময়কার ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব সেদিন সর্ব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে ৩ রা মার্চ পল্টনের এক সমাবেশে বঙ্গবন্ধু উপস্থিতে আবারো পতাকা উত্তোলন করেছিল অপর ছাত্রনেতা শাজাহান সিরাজ।

২৩ মার্চ ধানমন্ডিতে নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরে বর্তমান মুজিবনগরের আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের সময় সর্বপ্রথম জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আর বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল।

মানচিত্রে প্রথমদিকের সময় ডিজাইনের ছিল কিছু পার্থক্য। সেসময় লাল বৃত্তের মাঝে সোনালী খচিত বাংলাদেশের ম্যাপের চিত্র স্থান করে নেয়। এরপর ১৯৭২ সালে ১২ জানুয়ারি সরিয়ে ফেলা হয় ম্যাপটি এবং আঙ্কিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। ১৯৭২ সালের ১৭ জানুয়ারি দেওয়া হয় পতাকাকে জাতীয় মর্যাদা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম