আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:49 am || প্রকাশের তারিখ: March 2, 2020, 9:47 am
জবির সহকারী প্রক্টর হলেন শাহনাজ পারভীন 
jagannath_university
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সহকারী প্রক্টর হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন। রবিবার (১মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) উপবিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহনাজ পারভীন কে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, শাহনাজ পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ২০১৭ সাল থেকে পরিসংখ্যান বিভাগে শিক্ষকতা করছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম