প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 9:19 pm || প্রকাশের তারিখ: March 2, 2020, 2:01 pm
কাউখালী সংবাদদাতা।। ‘‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত সোমবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, জাতীয় পার্টির (জেপি) উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহ আলম নসু, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, কৃষি অফিসার আলী আজীম শরীফ ও প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমূখ।