আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 2, 2020, 2:10 pm
খুলনায় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালি
khulna
খুলনা।। ‍খুলনায় আঞ্চলিক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে মুজিব শতবর্ষ জাতীয় ভোটার দিবসের বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল খালেক,মাননীয় মেয়র,খুলনা সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খন্দকার লুৎফুল কবির, বিপিএম-সেবা,পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ। জনাব ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম-বার,ডিজিআই,খুলনা রেঞ্জ। জনাব মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক,খুলনা। জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম,পুলিশ সুপার,খুলনা।

স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মো:ইউনুচ আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,খুলনা।  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার,বিভাগীয় কমিশনার,খুলনা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সকল কলেজের ছাত্রছাত্রী, রোভার স্কাউট সদস্য,বিএনসিসি এর সদস্য বৃন্দ।

উক্ত র‌্যালিটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে ডাক বাংলা মোড়, বড় বাজার ঘুরে, বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সামনে দিয়ে সার্কিট হাউজে র্যালিটি শেষ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম