আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 2, 2020, 8:30 pm
শার্শায় ভূয়া ডিবি পুলিশ আটক করেছে বিজিবি সদস‍্যরা
মুরাদ হোসেন খুলনা বিভাগীয় প্রতিনিধি।।  যশোরের শার্শায় বিজিবির হাতে ভুয়া ডিবি আটক।৪৯ বিজিবি ব্যাটালিয়নের শার্শা শালকোনা ক্যাম্পের সদস্যরা তুহিন(৪০) নামে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে। আটকৃত যশোর জেলার চৌগাছা থানার বিশ্বাস পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।

বিজিবি শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম জানান এলাকাবাসী মাধ্যমে জানতে পেয়ে তুহিন নামে এক ব্যক্তি কাশিপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদা দাবি করেছে। পরে তাদের সন্দেহ হলে বিজিবি ক্যাম্পে খবর দিলে সেখানে যেয়ে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভুয়া প্রমাণিত হয।তখন তাকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয় ।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫ তারিখ ০২/০৩/২০২০ ইং ।মামলা বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম