প্রিন্ট এর তারিখ: November 2, 2026, 6:20 am || প্রকাশের তারিখ: March 2, 2020, 8:34 pm
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ এ প্রস্ততি মূলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমী) খোরশেদ আলম চৌধূরী,
বন্দর কর্মকর্তা আতিকুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল প্রমুখ। করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্ততি মূলক এ আলোচনা সভায় একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসনয় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি ইউনিট খোলার জন্য আলোচনায় প্রাধান্য দেয়া হয়।