প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:50 am || প্রকাশের তারিখ: March 3, 2020, 6:51 pm
জাককানইবি সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছায়া জাতিসংঘ ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম মাহমুদুল হক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল ও প্রভাষক কাজী সাইফুর রহমান, জাককানইবি-স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ইবনুল হায়দার নাকিব, সংগঠনের সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রবীন হেনরি ত্রিপুরা প্রমুখ।
আরও দেখুনঃ দুই নেতা হত্যার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ
সভাপতি সোহানুর রহমান বলেন, ‘নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। নবীন সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন মনপ্রাণ দিয়ে কাজ করে ক্লাবটিকে আরও সামনের দিকে নিয়ে যায়।