আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: June 15, 2019, 9:53 am
চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু
বাংলাদেশ ডেস্ক:  চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারি বৃষ্টি ও বন্যার কারণে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় তিন লাখ ৫৬ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি একর ফসলি জমি। উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।




বৃহস্পতিবার রাতে চীনা জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম