আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 7:20 pm || প্রকাশের তারিখ: March 3, 2020, 7:35 pm
জরুরী প্রয়োজন না হলে দেশে না আসার আহ্বান স্বাস্থমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খুব জরুরি প্রয়োজন না হলে এখন কেউ বিদেশ থেকে দেশে না আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন আমরা চাই না আমাদের দেশ করোনায় আক্রান্ত হোক।

তিনি বলেন, নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হোন। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম