আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:23 pm || প্রকাশের তারিখ: March 3, 2020, 7:37 pm
এক সঙ্গে ৩ সন্তান প্রসব, দেখতে গেলেন ইউএনও!
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এক সাথে ৩টি সন্তান প্রসব করেছেন এক গৃহবধু। তাদের মধ্যে ২ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তান রয়েছে। ৩টি সন্তানেই সম্পুর্ণ সুস্থ থাকলেও মা শাপলা বেগম অসুন্থ রয়েছেন। খবর পেয়ে মা ও সন্তানদের দেখতে যান হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সামিউল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা।

গত ২৬ ফেব্রুয়ারী হাতীবান্ধা এলাকার সাফিউল ইসলামের স্ত্রী রংপুরের একটি হাসপাতালে ৩টি সন্তান প্রসব করেন।
মধ্য গড্ডিমারী গ্রামের জিয়া ও দুলু জানান, সাফিউল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। তার স্ত্রী শাপলা বেগম গত ২৬ ফেব্রুয়ারী ৩টি সন্তান প্রসব করেন। সন্তান গুলো সুস্থ থাকলেও মা প্রচন্ড অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন। তাদের মাঝে আর্থিক সংকট দেখা দিয়েছে। খবর পেয়ে ইউএনও সামিউল আমিন ও এসি ল্যান্ড শামীমা সুলতানা তাদের দেখতে এসেছিলেন। তিনি খাবারসহ আর্থিক সহযোগিতা করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন বাচ্চাগুলো দেখতে ভীড় জমাচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের লোকজনকে এখন দেখা যায়নি ওই বাড়িতে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, আমি খবর পেয়ে নিজেই দেখতে এসেছি। সন্তান গুলো সুস্থ আছে। মায়ের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা আশ্বাস দেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম