আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 7:19 pm || প্রকাশের তারিখ: March 3, 2020, 8:04 pm
দুদকের মামলায় সাবেক এমপি ও তার স্ত্রী কারাগারে
dailyamaderbangladesh.com
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে জেল হাজাতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশন দুদকের এক মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওয়লাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে।

এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

আইনজীবী মনসুর বলেন, মঙ্গলবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। বিচারক আব্দুল মান্নান আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালতের এ আদেশের পর আউয়াল সমর্থকরা শহরে বিক্ষোভ দেখিয়েছে। এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ ও র‌্যাব।

আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম