আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 7:31 pm || প্রকাশের তারিখ: March 3, 2020, 8:27 pm
দুদকের মামলায় সাবেক এমপির আগাম জামিন পাওয়ায় আনন্দ মিছিল
কাউখালী সংবাদদাতা।। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন হওয়ায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার রাতে আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকাদর পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামচ্ছুদ্দোহা চাঁন সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম