আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 11:16 pm || প্রকাশের তারিখ: March 3, 2020, 10:59 pm
যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে নাসির উদ্দিন নামে এক সদ্য প্রবাস ফেরত সন্ত্রাসী। নিহত আনিসুর রহমান উপজেলার নিজামপুর ইউনিনের ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোল্লাপাড়া এলাকায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় প্রবাস ফেরত সন্ত্রাসী ঐ গ্রামের হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে।

স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়। আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে আনলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। মৃত আনিসুর রহমান নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম