আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 7:08 am || প্রকাশের তারিখ: June 15, 2019, 10:02 am
নারী এমপিকে চড় পুরুষ এমপির
ডেস্ক নিউজ:  অর্থ বরাদ্দ না দেওয়ায় কেনিয়ায় এক নারী এমপিকে চড় মারলেন পুরুষ এমপি। এমন অভিযোগে পুরুষ এমপিকে গ্রেফতার করাও হয়েছে। দেশটির রাজধানী নাইরোবিতে পার্লামেন্ট ভবনের গাড়ি রাখার স্থানে এই চড় মারার ঘটনা ঘটে বলে অভিযোগ। গ্রেফতার হওয়া পুরুষ এমপির নাম রশিদ কাসিম। নারী এমপির নাম ফাতুমা গেদি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রশিদ কাসিমের অভিযোগ, তার নির্বাচনী এলাকার জন্য ফাতুমা গেদি অর্থ বরাদ্দ দেননি। কেন অর্থ বরাদ্দ দেননি, তা নিয়ে পার্লামেন্ট ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে রশিদ কাসিম ও ফাতুমা গেদির মধ্যে বাগ?বিতণ্ডা হয়। এক পর্যায়ে ফাতুমা গেদিকে রশিদ কাসিম চড় মারেন বলে অভিযোগ।


হামলার শিকার হওয়ার পর ফাতুমা গেদির একটি ছবি টুইটারে ব্যাপকভাবে শোয়ার হচ্ছে।

ছবিতে দেখা যায়, তিনি কাঁদছেন। মুখে রক্ত। পরে পার্লামেন্টে পুরুষ এমপিরা এ ঘটনা নিয়ে নারী এমপিদের ব্যঙ্গ করেন। প্রতিবাদে নারী এমপিরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন। তারা চড় মারার অভিযোগে রশিদ কাসিমকে গ্রেফতারেরও দাবি জানান। পরে রশিদ কাসিমকে গ্রেফতার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম