আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 7:32 pm || প্রকাশের তারিখ: March 4, 2020, 12:24 pm
আশুলিয়ায় ৫০ পিচ ইয়াবাসহ দুই ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় মো. মনসুর আলী (২৮) ও মো. হেললাল উদ্দিন (৩৫) নামের দুজন ব্যাবসায়ীকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মনসুর রহমান ও মো. কদম আলীর ছেলে। তারা উত্তয়ই সেখানকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আশুলিয়ার পলাশবাড়ী থেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পলাশবাড়ীতে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই মাহবুব আমাদেরবাংলাদেশ. কমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম