আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 7:19 pm || প্রকাশের তারিখ: March 4, 2020, 1:16 pm
এসএমই পণ্য মেলার উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ মার্চ পর্যন্ত চলবে এ মেলা।

এ মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।

মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকবে না কোন প্রবেশ মূল্য। মোট ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯ টি স্টলে তাদের পণ্য প্রদশর্নী করবে। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম