আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:58 am || প্রকাশের তারিখ: March 4, 2020, 1:21 pm
বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইউরোপের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতালীতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।

৭০টি দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৮ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২ হাজার। এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ২ হাজার ৯৮১ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।

এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২২ জন। কারাগারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরানে ৫৪ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের আফগানিস্তান, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে।

নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে কানাডা ও লেবাননে। ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ছয়জন। করোনা ভাইরাস মোকাবেলায় ৭০টি দেশে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে বিশ্ব ব্যাংক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম