শেরপুর সংবাদদাতা।। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে চলছে এবং এ যুদ্ধ সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
৩ মার্চ মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন র্যাব প্রধান।
তিনি বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা রক্তপাত দেখতে চায় না, হানাহানি দেখতে চায় না। এ দেশের মাটি সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের জন্য নয়। এ সমস্ত দানবকে আমরা নিশ্চিহ্ন করবোই।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আখতারুজ্জামান, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর উপ-পরিচালক (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ। ওইসময় অন্যান্যের মধ্যে রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি-র্যাব ও অন্যান্য বাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সমাবেশ ও প্রতিযোগিতার উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। মোহনীয় সঙ্গীত, পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের প্যারেড ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় নজরকাড়া উদ্বোধনী অনুষ্ঠান। এরপর পুলিশ লাইন্স একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যার ঘটনাকে উপজীব্য করে এক নাটিকা প্রদর্শিত হয়। পরে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। এরপর দৌড়, বালিশ খেলা, অ্যালার্ম প্যারেড, যেমন খুশি তেমন সাজো, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, আমন্ত্রিত মেহমান ও গণমাধ্যম কর্মীদের পৃথক দ্রæত হাটা, বেলুন ফুটানোসহ প্রায় ৩০টি ইভেন্টের নানা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে এক বৈকালিক উৎসব অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম