আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:47 pm || প্রকাশের তারিখ: March 5, 2020, 11:18 pm
তাহিরপুরে ১৭ টি অবৈধ নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা 
তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে  অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান করে নৌ পরিবহন অধিদপ্তর।

বাংলাদেশ নৌ পুলিশ ও তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহয়োগীতায় আজ ০৫ মার্চ বৃহস্পতিবার সকাল  ১০ টার থেকে ১১ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার পাঠানপাড়া মিয়ারচড় খেয়া ঘাট সংলগ্ন গাঘড়া এলাকায় অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত  অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুল হাসান লিটন। এ সময় প্রায় ঘন্টাব্যাপী অভিযানে যাদুকাটা নদীতে চলাচলকৃত  কাগজ পত্র বিহীন,  নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায়, নৌকা চালকের(মাঝির) ড্রাইভিং লাইসেন্সের না থাকাসহ বিভিন্ন অপরাধে  অবৈধ ১৭ টি নৌকা যানকে আটক করে।  পরে আটককৃত ১৭ টি  নৌকার মাঝিকে তাহিরপুর থানায়  নিয়ে গিয়ে বিকাল ৫ টার সময় নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুল হাসান লিটন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় ১৭ টি নৌ যানকে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মোহাম্মদ শাজাহান সিরাজ(ছাতক ও ভৈরব), তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা ও এস আই রকিব প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম