প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:48 pm || প্রকাশের তারিখ: March 6, 2020, 6:11 pm
সাভার।। ভারতের দিল্লীতে মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো মুসল্লি।
গতকাল শুক্রবার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় জুম্মার নামাজ শেষে হাজারো মুসল্লি সড়কে অবস্থান নেয়।
এ সময় মুসল্লিরা সম্প্রতি ভারতের দিল্লীতে মুসলিমদের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসিজদ ভাংচুরের প্রতিবাদে নানা স্লোগান গান দিতে থাকেন। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না আনার আহবান জানান তারা। এসময় সড়কটির উভয় পাশে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। পরে মুসল্লিরা সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দিল্লীতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিরা সড়কে অবস্থান নেয়। এসময় তারা দশ মিনিট অবস্থান শেষে সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।