আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 5:50 pm || প্রকাশের তারিখ: March 7, 2020, 2:31 pm
করোনাভাইরাসঃ বন্ধ হলো ঢাকা থেকে কুয়েত বিমান
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সব ধরনের ফ্লাইট চলাচলের বন্ধের ঘোষনা দিলো কুয়েত এয়ারওয়েজ। এরই অংশ হিসেবে বাংলাদেশের সাথেও সকল ফ্লাইট বাতিল করেছে কুয়েত। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কুয়েত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শুধু বাংলাদেশই নয়, কুয়েত এয়ারওয়েজ মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলংকার ফ্লাইটও চলাচল বন্ধ করে দিয়েছে। কুয়েত সিভিল এভিয়েশন ডিরেক্টোরেট এক টুইট বার্তায় জানায়, শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি গত দুই সপ্তাহ থেকে এই সাত দেশ থেকে কুয়েতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। যারা কোয়ারান্টাইন প্রক্রিয়ার মাধ্যমেই যাবে, কেবলমাত্র তারাই সেদেশে প্রবেশের অনুমতি পাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম