আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 1:47 am || প্রকাশের তারিখ: March 7, 2020, 2:41 pm
আশুলিয়ায় আগুনে পুড়ে ছাই শ্রমিক পল্লীর সাত কক্ষ
সাভার সংবাদদাতা।। সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে একটি শ্রমকি পল্লীর সাতটি কক্ষ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার দুপুরে পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার আলিম মাষ্টারের মালিকানাধীন ওই শ্রমিক পল্লীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শ্রমিক পল্লীর বাসিন্দারা জানায়, দুপুরে টিনশেডের ওই শ্রমিক পল্লীর একটি কক্ষে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে শ্রমিক পল্লীর ছোট-বড় প্রায় সাতটি কক্ষ ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে শ্রমিক পল্লীর একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম