আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 4:08 pm || প্রকাশের তারিখ: March 7, 2020, 4:18 pm
গাজীপুরে মাদ্রাসা শিশুর লাশ উদ্ধার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গাজীপুরের মিরেরগাঁও এলাকা থেকে ইব্রাহিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি গত ৫মার্চ রাজধানীর রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণ স্বীকার হন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিম হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর অপহরণকারীরা শ্বাসরোধ
করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৫ মার্চ হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হন ইব্রাহিম। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নিহত ইব্রাহিমের বাবা মনির হোসেন হাজারীবাগ থানায় একটি সাধারণ ডােয়েরি করেন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে মনির হোসেনের কাছে মুক্তিপণের টাকা দাবি করে। উপায়ান্তর না দেখে মনির হোসেন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেয়। কিন্তু তারপরও ছেলের সন্ধান পাননি মনির হোসেন। শনিবার সকালে অপহৃত ইব্রাহিমের মরদেহ গাজীপুরের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে পাওয়া যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম