আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 5:50 pm || প্রকাশের তারিখ: March 7, 2020, 4:21 pm
দুই শিশুকে হত্যার পর মায়ের আত্নহত্যার চেষ্টা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বাড়িতে এক নারী তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকালে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। নিহত দুই শিশুর মাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের লোকজন ওই দুই শিশুকে হত‌্যা করেছে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম