আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 5:51 pm || প্রকাশের তারিখ: March 7, 2020, 4:31 pm
জি কে শাশীমের জামিন, জানেন না রাষ্ট্রপক্ষ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ক্যাসিনোবিরোধী অভিযানে আটক যুবলীগ নেতা এসএম গোলাম  কিবরিয়া ওরফে জি কে শামীম অস্ত্র মামলায় আগামী ৬ মাসের জামিন পেয়েছেন। তবে এ বিষয়ে জানেন না রাষ্ট্রপক্ষ। গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না। আগামীকাল রোববার এবিষয়ে খোঁজ নিয়ে জানা যাবে তিনি জামিন কীভাবে পেলেন।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদসহ শামীমকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি তাঁর অফিস থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মুদ্রা। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম