আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 9:05 pm || প্রকাশের তারিখ: March 8, 2020, 1:28 pm
মৌলভীবাজারে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২
মৌলভীবাজার সংবাদদাতা।। "মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়'' এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মৌলভীবাজার মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার রাতে এসআই মোঃ সাব্বির আহসান ও এএসআই মোঃ বায়েজিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শেরপুর নতুন বস্তি হতে জনৈক শমসের আলী অটো রাইছ মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ কাশেম মিয়া (৩১), পিতা- মৃত নানু মিয়া, গ্রাম- বাউরবাগ, থানা ও জেলা মৌলভীবাজারকে ৮০ (আশি) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এসআই মোঃ আব্দুল খালেক ও এএসআই আবুল কালাম আজাদসহ আরোও অন্যান্য ফোর্সগন মৌলভীবাজার মডেল থানাধীন দক্ষিন বেকামুড়া জনৈক ছালিক মিয়ার চায়ের দোকানের সামনে থেকে আসামী সুমন আহমদ (২২), পিতা- আমির আলী, গ্রাম- বেকামুড়া (মীরপাড়া) , থানা ও জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম