আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 5:51 pm || প্রকাশের তারিখ: March 8, 2020, 2:10 pm
নারীদের উপর নির্যাতনকারীরা পশুর চেয়ে অধম
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নারীদের উপর যারা পাশবিক নির্য়াতন করেন, তারা পশুর চেয়েও অধম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন নারীদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বলেন, ধর্ষণ বিশ্বব্যাপী একটি সমস্যা হয়ে দাড়িয়েছে । এ সম্পর্কে অঅমাদের সকলকে সোচ্চার হতে হবে।

আজ রবিবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আগে নারীরা নি’র্যাতনের শিকার হলে তা লোকলজ্জার ভয়ে বলার সাহস পেতো না। মা’মলা করতে চাইতো না। আমরা এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। যার কারণে নারীরা এখন বলার সাহস করছে, মা’মলা করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগিয়ে যাবে। একজন নারী যদি কাজ করে কামাই-রোজগার করেন, তাহলে সংসারে তার সম্মান বাড়ে। পাশাপাশি সংসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম