আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:50 am || প্রকাশের তারিখ: March 8, 2020, 2:45 pm
চবি ছাত্রীকে উক্ত্যক্তের দায়ে ছাত্র বহিষ্কার
চবি সংবাদদাতা।। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীকে উক্ত্যক্ত করার দায়ে এক ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার ছাত্রে নাম প্রবীর ঘোষ । সে ২০১৪-২০১৫ বর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বহিষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে সহকারী প্রক্টর  মরিয়ম ইসলাম লীজা এ লিখিত বহিষ্কারাদেশ পাঠ করেন।

এতে বলা হয়, গত ১ মার্চ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১১তম ব্যাচের র‍্যাগ ডে- এর অনুষ্ঠান শেষে যাওয়ার সময় কাঁটা পাহাড় সড়কে রাত আনুমানিক ৯টার দিকে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চনা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থী এ আদেশ অমান্য করলে গ্রেফতারসহ তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

এরআগে ১ মার্চ হাটহাজারীর ইউএনও রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতে ছাত্রীকে শারীরিক লাঞ্চনার দায়ে প্রবীর ঘোষকে ১ মাসের কারাদণ্ড দেয়। তবে সাজা প্রাপ্তির তিনদিনের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসে সে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে শারীরিক লাঞ্চনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আর এই বহিষ্কারাদেশ ১ মার্চ থেকে কার্যকর হবে। আর এই সময় বিশ্ববিদ্যালয় থেকে তার ভর্তি বাতিল ও কোনো রকম ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ ও ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম